রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে নাটোরের মালিকপক্ষ রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের প্রায় পাঁচ থেকে সাতটি বাস আটকে দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ হিসেবে রাজশাহীর পরিবহন মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাসকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
সংশ্লিষ্টদের ভাষ্য, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের অনুমতি নিয়ে রাব্বি পরিবহনের বাসটি রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে যাত্রা করে। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ভদ্রা এলাকার একটি কাউন্টার থেকে যাত্রী নিয়ে বাসটি নাটোরে পৌঁছায়। সেখানে তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি আটকে দেয় বলে অভিযোগ ওঠে।
পড়ুন: আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার
আর/


