কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

0
9
বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার স্টেশন চৌমুহনী এলাকার ব্যক্তিগত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা। এতে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।

অনুষ্ঠানে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এম সাইফুর রহমান দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের দেশপ্রেম, রাজনৈতিক আদর্শ ও কর্মজীবন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পড়ুন : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রকোনার অর্ক: বুলেটের দাগই যার সাহসের প্রতীক

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.