দলিল যার জমি তার এরই ধারাবাহিকতায় দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে জামালপুর পৌরসভার সিংহজানী মৌজায় ১৩ শতাংশ জমির দখল বুঝে পেয়েছেন কায়েম উদ্দিন শেখ।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণের পর আনুষ্ঠানিকভাবে তাঁকে দখল দেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পৌরসভা পিটিআই মেইন রোডের পশ্চিম নয়াপাড়া এলাকায় জমি নিয়ে কায়েম উদ্দিন শেখের সঙ্গে সাদেক ও তাঁর সহযোগীদের বিরোধ চলছিল। জমিটি কায়েম উদ্দিন শেখের মায়ের মালিকানাধীন ছিল। তিনি জীবিত থাকাকালে আইনগতভাবে জমিটি তাঁর সন্তানের নামে লিখে দেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে বিবাদী পক্ষ জমিটি দখলে রাখায় কায়েম উদ্দিন শেখ আদালতের শরণাপন্ন হন। এ ঘটনায় আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের রায় দেন। পরে
আদালতের নির্দেশনায় জমিটি পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হয়। এসময়ে পরে সদর উপজেলার এসিল্যান্ডের উপস্থিতিতে লাল পতাকা টানিয়ে এবং শাহী এলান (ঢোল পিটিয়ে ঘোষণা) দিয়ে আনুষ্ঠানিকভাবে জমির দখল কায়েম উদ্দিন শেখকে বুঝিয়ে দেওয়া হয়।
কায়েম উদ্দিন শেখ বলেন,’দীর্ঘদিন ধরে নিজের জমির দখল ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই করেছি। আদালতের রায়ে অবশেষে আমার ১৩ শতাংশ জমি বুঝে পেয়েছি। আদালত ও ভূমি প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ। অনেক প্রতীক্ষার পর নিজের জমির দখল ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।
পড়ুন : মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন বিফলে যাবে: নেত্রকোনার ডিসি


