বিজ্ঞাপন

পটিয়া ছাত্রশক্তির নেতৃত্বে তৌকির-রবিউল

বিজ্ঞাপন

জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অধীন পটিয়া উপজেলা শাখার আগামী এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে আশরাফুল ইসলাম তৌকিরকে আহ্বায়ক এবং মোহাম্মদ রবিউল হাসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মিছকাত আহমেদকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তৌহিদুল ইসলাম সাঈদ ও সদস্য সচিব কায়েস আব্দুল্লাহ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তালহা রহমান ও আমজাদ হোসেন আবির।যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম জয়, জিসান হাসান, মো. মিজানুর রহমান মিজান, মো. আবদুল্লাহ আশরাফুল (সিফাত), অমিত দাশ, রিদুয়ান বিন ফোরকান, সোহাদ বিন কালাম, মিজানুর রহমান, তাজরিয়ান হাসান, মোহাম্মদ মোব্বাশির, মঈনুল ইসলাম আকাশ ও ইফতেখার নোহা।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাকিবুল ইসলাম সাকিব ও আবু উবায়দা। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম ও গোলাম রাব্বানী হাসান। এছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল নাঈমা।

মুখ্য সংগঠকের পাশাপাশি সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন, তানভীর চৌধুরী, আবরার আল আয়াস, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আবসান ও সুশান্ত দে।

এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পটিয়া উপজেলা ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেছেন নবগঠিত কমিটি পটিয়া উপজেলার শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, ঐক্য ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে।

পড়ুন:রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত আছে, হতাশ হওয়ার কিছু নেই- বিভাগীয় কমিশনার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন