বিজ্ঞাপন

বন্দরে ডেঙ্গু রোগীদের টেস্ট কিট প্রদান

বিজ্ঞাপন

ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয়ের সুবিধার্থে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০০টির বেশি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব টেস্ট কিট সরবরাহ করা হয়। কিটগুলোর মধ্যে NS1 এবং IgG+IgM ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাজিউর রহমানের কাছে এসব টেস্ট কিট হস্তান্তর করেন।

উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে সরবরাহ করা এসব কিটের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

পড়ুন: প্রশ্নের মুখে ‘পিংক বাস’: মেয়াদহীন গাড়ীতে নতুন রং, মাসে লোকসান ১২ লাখ!

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন