পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল তিনদিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের।
বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: রবিউল ইসলাম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি)সূত্রে জানা গেছে- গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তীব্র স্রোতের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।এছাড়াও ধাওয়াপাড়া ঘাটে থাকা দুইটি ফেরির মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। অন্য একটি ফেরিটিও তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে নদী পার হতে পারছে না।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।স্রোতের পরিমাণ কম হলে আমরা ফেরি পুনরায়
চালাতে পারবো।তবে ফেরি চলাচল দ্রুত স্বাভাবিক না হলে এ নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহনে আরও দুর্ভোগ সৃষ্টি হবে।
পড়ুন:সিরাজগঞ্জে চোরাই মালামালসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৫
ইমি/


