বিজ্ঞাপন

কমিশন বাণিজ্য ও বিল নিয়ে গড়িমসি সংক্রান্ত সংবাদটি মিথ্যা: ফিরুজুল ইসলাম

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা পরিষদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম।

‎গত ৫ সেপ্টেম্বর ‘কমিশন বাণিজ্যে তালা ঝুলছে কোটি টাকার উন্নয়ন প্রকল্পে’ এবং ৭ সেপ্টেম্বর ‘ঠিকাদারের বিল নিয়ে গড়িমসি, সরকার পাচ্ছে না রাজস্ব’ শিরোনামে পৃথক সংবাদ প্রকাশিত হয়। বিভিন্ন দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রকাশিত এসব সংবাদ জেলা পরিষদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

‎প্রকাশিত সংবাদ প্রসঙ্গে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম বলেন, ‘প্রতিবেদন দুটির শিরোনামসহ প্রকাশিত বিভিন্ন তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব তথ্যের সঙ্গে জেলা পরিষদের বাস্তব কার্যক্রমের কোনো মিল নেই।

‎তিনি বলেন, জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প, ঠিকাদারি কার্যক্রম, বিল পরিশোধ ও সরকারি রাজস্ব সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত তথ্য যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য না নিয়ে কিংবা তথ্যের সত্যতা যাচাই না করে সংবাদ প্রকাশ করায় জেলা পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

‎প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রম সরকারি বিধিবিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। কোনো অনিয়মের তথ্য থাকলে তা যথাযথভাবে যাচাই করে প্রকাশ করা উচিত। তিনি প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদ ও সংশোধনী প্রকাশের আহ্বান জানান।

‎এদিকে জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত সংবাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে জেলা পরিষদ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও তথ্যনির্ভর হওয়ার আহ্বান জানানো হয়েছে।

‎পড়ুন : শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন