বিজ্ঞাপন

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রুবেল হাসান নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন। রুবেল টাঙ্গাইল জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুবেল হাসান বলেন, পোল্ট্রি ফিড ও বাচ্চার ব্যবসার সূত্রে আল মাহমুদা রেশমা ও তার সাবেক স্বামী নাসিরের সাথে আমার পরিচয় হয়। একপর্যায়ে তারা জমি বিক্রির প্রলোভন দেখিয়ে এবং মুরগি বিক্রির পর টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২৪ লাখ টাকার মুরগি বাকি নেয়। পরবর্তীতে টাকা না দেওয়ার উদ্দেশ্যে রেশমা ভুয়া তালাকনামা দেখিয়ে ও আত্মহত্যার ভয় দেখিয়ে আমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তিনি আরো বলেন, সংসার চলাকালীন রেস্টুরেন্ট, ফার্মের গরু ও ছাগল কেনা বাবদ রেশমা তার কাছ থেকে আরও ৬ লাখ টাকা নেয়। ঢাকায় অবস্থানকালে বাসার নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নাসিরের শহরের একটি ফ্ল্যাটে ওঠেন রেশমা। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ বিষয়ে ভবনের সোসাইটির কাছে অভিযোগ করা হলে অবৈধভাবে বসবাস ও অনৈতিক কার্যকলাপের জন্য তাদের বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে আমি রেশমাকে ডিভোর্স দিয়ে পারিবারিকভাবে রাকিয়া খান রুহিকে বিয়ে করি। এর পর থেকেই রেশমা ও নাসির ক্ষিপ্ত হয়ে আমার দোকানে হামলা চালায়, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। এছাড়া ফেসবুকে আমার স্ত্রী রুহির বিরুদ্ধে গালিগালাজ ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় অভিযোগের পর আপোষের কথা বলে ডেকে এনে আমাদের মারধর করা হয়। এ ঘটনার পর কালিয়াকৈরের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও তারা ক্ষান্ত হয়নি। গত ১৬ আগস্ট বাসাইল থেকে ফেরার পথে আশেকপুর বাইপাসে আমার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এ ঘটনায় টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করি। আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি।

সংবাদ সম্মেলনে রুবেল দাবি করেন, রেশমা তার বিরুদ্ধে যৌতুক, পারিবারিক নির্যাতন, চাঁদাবাজি, হত্যার হুমকি ও পর্নোগ্রাফিসহ ৭টি মিথ্যা মামলা দায়ের করেছে। যার কোন সত্যতা নেই।

সম্প্রতি তাকে ও তার স্ত্রীকে জড়িয়ে একটি মিথ্যা কিডন্যাপের নাটক সাজিয়ে সদর থানায় আরও একটি অভিযোগ করা হয়েছে, যার কোনো সত্যতা নেই। রুবেল এসব মিথ্যা অভিযোগের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ প্রসঙ্গে আল মাহমুদা রেশমার সাথে মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

পড়ুন:ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন