বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ভেদরগঞ্জে হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

শরীয়তপুরের ভেদরগঞ্জে হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ খেলায় আরশিনগর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমখালি চরচান্দা ফুটবল একাদশ।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) বিকেলে হাবিব উল্যা ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের খেলায় দুই দলই গোল করতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়।

ট্রাইবেকারে আরশিনগর ফুটবল একাদশ পাঁচটি শটের মধ্যে চারটিতে গোল করে। অপরদিকে ডিএমখালি চরচান্দা ফুটবল একাদশ পাঁচটি শটের সবকটিতেই গোল করে জয় নিশ্চিত করে। ফলে ডিএমখালি চরচান্দা ফুটবল একাদশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু এবং ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।

টুর্নামেন্ট আয়োজনে ছিল শরীয়তন হারিব স্মৃতি ফাউন্ডেশন। আয়োজনকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা এমন আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চেকপোস্টে পিকআপ তল্লাশি, মিলল ইয়াবা-পিস্তল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন