বিজ্ঞাপন

রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল প্রসঙ্গে হুইপ নিজান: ধৈর্য্যই গণতন্ত্রের সৌন্দর্য

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রুমিন ফারহানার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু বিরোধী দলীয় নেতা ১০ সেপ্টেম্বর বক্তব্য রেখেছেন, সংসদ নেতাও বক্তব্য রেখেছেন। সংসদ নেতা বলেছেন যে আমাদের সহ্য করতে হবে। গণতন্ত্রের নামই হলো ধৈর্য্য। নেতা যখন বলেছে ধৈর্য্য, আমি মনে করি আমাদের যারা সংক্ষুব্ধ হয়েছেন, ওনারাও এই ধৈর্য্য রাখতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি, আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে ইঙ্গিত করে হুইপ নিজান আরও বলেন, আমি যখন কথা বলব তখন লক্ষ্য রাখতে হবে যেন আমার কথায় অন্য কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়। আমি যেমন যেকোনো কথাই বলতে পারব, আবার মনে রাখতে হবে আমার বক্তব্য যেন অশালীন না হয়। সে রকম কথা মাঝে-মধ্যে হয় সংসদে, হয়না যে এরকম না।

এর আগে সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেয়া বক্তব্যের প্রতিবাদে তার বিরুদ্ধে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ঝাড়ু মিছিল করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি।

জ্বালানি সংকটের বিষয়ে হুইপ জানান, এখন জাতীয়ভাবেই গ্যাস-বিদ্যুতের সংকট। আমরা ওই কথা বারবার বলে যে ফ্যাসিস্টরা করে গেছে; ৩৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, হাতিরঝিলে ওটার জন্য ১০০ কোটি টাকা খরচ করে উৎসব করেছে- ওইসব কথা বলে আর কোনো লাভ নেই। এই যে সংকট, সেটা জনগণকে আমরা বলে দিতে চাই। এই সংকট উত্তরণের পথ বের করতে হবে৷ সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

এ সময় হুইপের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন : ​ডিবি ওসিকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম পাবনায় রাজপথে সাংবাদিকরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন