প্রশাসনের সহযোগিতায় আশ্রয় পেলেন অসহায় ও গরীব পরিজান বিবি। দীর্ঘদিন যাবত অন্যের জমিতে জরাজীর্ণ এক কুড়ে ঘড়ে বসবাস করতেন পরিজান।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়াতে জরাজীর্ণ বাড়িতে এক কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন বিধবা ওই বয়স্ক নারী। স্থানীয় ও সামাজিক মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানতে পারেন অসহায় ওই নারীর করুন গল্প।
দীর্ঘদিন অন্যের ভিটায় অভিভাবক ছাড়া মেয়েকে নিয়ে থাকতেন পরিজান। সম্প্রতী ওই জমির মালিক তাকে ওই বসত ভিটা থেকে চলে যেতে বলেন। তখন থেকে বিধবা নারী শেষ ঠিকানা হারিয়ে দিশেহারা হয়ে যান।
হৃদয় বিধারক এই অবস্থা দেখে পুঠিয়া উপজেলা প্রশাসনের নজরে আসে। সহকারী কমিশনার শিবু দাস তড়িৎ ঘটনাস্থলে গিয়ে বিষটি তদন্ত করেন। পরে তিনি তার সরকারী কাজে ব্যবহারিত গাড়ি করে পুঠিয়া নকুলবাড়িয়া আশ্রয়ন প্রকল্পের একটি বাড়িতে বসবাসের জন্য বরাদ্দ করে দেন। নাগরিক টিভি ঘটনার শুরু থেকে শেষ অবদি ক্যামেরায় চিত্র অনুসন্ধান করে প্রতিবেদন করে।
নাগরিক প্রতিবেদনে সহকারী কমিশনার শিবু দাস বলেন, মিডয়ার কারনে ঘটনার শেকড় খুজে পাওয়া যায়। অজানা তথ্য প্রকাশ পাই। সেই থেকে বিধবা পরিবাজান বিবির দুঃখ কষ্টের কথা জানতে পারে উপজেলা প্রশাসন। তারপর থেকেই সরকারী কর্তৃক নকুলবাড়িয়া আশ্রয়ন প্রকল্পের একটি বাড়ি তাকে হস্তান্তর করা হয়। সোমবার থেকে তার নুতন বাড়িতে বসবাস শুরু হলো।
পড়ুন : তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ


