বিজ্ঞাপন

মাগুরার শালিখায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

মাগুরার শালিখায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত বাকপ্রতিবন্ধী যুবক সুলতান (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারে পার্শবর্তী বলাই নাঘোশা গ্রামের জাফর মোল্লা ও সামসু মেম্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাফর মোল্লার সমর্থক বাক প্রতিবন্ধী সুলতান মোল্লাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সুলতানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার রাতে মারা যায় সুলতান।

এদিকে মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পড়ুন : ইলিশ বাণিজ্যে নতুন সমীকরণ: গুজরাটের ইলিশ বাংলাদেশে, পদ্মার ইশিশ চায় ভারত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন