বিজ্ঞাপন

‎চুরির ফোন খুঁজতে গিয়ে সংঘর্ষ, আহত ৩

বিজ্ঞাপন

‎কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার সিনহা হোটেলের সামনে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের প্রসঙ্গ নিয়ে কথা কাটাকাটির জেরে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মোঃ মুকুল মিয়া (৩৮), রবিউল ইসলাম (২৭), জিম মিয়া (১৮) সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ হাবিব মিয়া (২৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার সিনহা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ সুত্রে জানা যায়,মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন হাবিব মিয়ার বড় আব্বা মোঃ সাকু মিয়া (৫৫

‎একপর্যায়ে বিবাদীরা সাকু মিয়ার ওপর হামলা চালিয়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ করেন হাবিব। তার চিৎকার শুনে হাবিব ও তার বাবা মোঃ রাজু মিয়া এগিয়ে গেলে তাদের ওপরও ধারালো দা ও ছুরি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে হাবিব ও তার বাবা রাজু মিয়ার মাথায় গুরুতর কাটা-রক্তাক্ত জখম হয়।

‎অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন। পরে তাদের অপরিচিত একটি অটোরিকশাযোগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর হিসেবে হাবিবের ১৪৮৪৭/৪৫, সাকু মিয়ার ১৪৮৩৯/৩৭ এবং রাজু মিয়ার ১৪৮৪০/৩৮ উল্লেখ করা হয়েছে। তাদের সবাইকে ১৮ সেপ্টেম্বর চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগে জানানো হয়েছে।

‎হাবিব মিয়ার জানান, হামলার সময় অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

‎‎এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন