বিজ্ঞাপন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউনের’ প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিজ্ঞাপন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন। কর্মসূচি চলাকালে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আওয়ামী লীগ চরম স্বৈরাচারী এবং দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ ও গণতন্ত্র ক্ষুণ্ন করার কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর ছাত্র-জনতার শক্তিশালী আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে। ছাত্র-জনতার এই বিপ্লবের পরও নিষিদ্ধ সংগঠনের যে অপতৎপরতা আমরা দেখছি, এর বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান সবসময় সুস্পষ্ট।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান হলো ছাত্রলীগ ও আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বিগত আমলে ছাত্রলীগের ব্যানারে যারা রাজনীতি করেছে তাদের সঙ্গে ক্যাম্পাসের আশপাশে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা চালানো ব্যক্তিদের যোগসাজশ রয়েছে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে।’

কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন : জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন