বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সন্ত্রাস দমন আইনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সদর উপজেলার নান্দিনা রেলক্রসিং এলাকা থেকে পুলিশের একটি দল খাইরুলকে গ্রেপ্তার করে।

স্যানেটারী এবং মেশিনারিজ ব্যবসায়ী খাইরুল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

সম্প্রতি জামালপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মশাল মিছিল করে দলটির কিছু নেতাকর্মী।

এ ঘটনায় জামালপুর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানি বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে।

পড়ুন : আখাউড়ায় যুবদলের সমাবেশ ও মিছিল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন