বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কোনাবাড়ীতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ১০ লাখ টাকা

গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা ১৮ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিনারচালা এলাকায় অবস্থিত এস এন ফ্যাশন নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানাটি চারতলা ভবনে অবস্থিত। ভবনের তৃতীয় তলায় প্রায় ১০ হাজার বর্গফুট এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ২টা ৩০ মিনিটে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ৪টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট এবং সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর সামাদের নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানা গেছে।

পড়ুন : ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী-শিশু মামলা বাতিল হবে না: হাইকোর্ট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন