বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দোহারে বাবার বাড়িতে এসে মেয়ের আত্মহত্যা

ঢাকার দোহার উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে মারুফা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর আলমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার উপজেলার রাধানগর এলাকার হারুন শেখের মেয়ে। মধুরচর গ্রামের সৌদি প্রবাসী কাউসার মোল্লার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আলমবাজার এলাকায় নিজ ঘরের আড়ার সঙ্গে মারুফা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত মারুফা আক্তারের শাশুড়ি জানান, গতকাল মঙ্গলবার আমার ছেলের বউ মারুফা আক্তার আমাদের বাড়ি থেকে ভালোভাবেই বাবার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে আমার সঙ্গে তার কথা হয়। এ সময় সে আমার ছেলের খোঁজখবর নেয়। পরে সকালের দিকে শুনতে পাই, আমার বউমা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মারুফা আক্তারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় দোহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি কষ্টিপাথর উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন