কুষ্টিয়ায় সাংগঠনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের নতুন জেলা কমিটি ঘোষনা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মিরা।
আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে যুবদলের নবগঠিত কমিটির সভাপতি ফুয়াদ রেজা ফাহিমের সভাপতিত্বে
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
যুবদলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান জনির সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এসময় শহর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারন সম্পাদক কামালউদ্দিন সহ যুবদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার ফ্লাই মোড়ে শেষ হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ফুয়াদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় যুবদল।
পড়ুন : জয়পুরহাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি কষ্টিপাথর উদ্ধার


