কুষ্টিয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতার নারী ও পুরুষ টিমের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এসব খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজকের সেমিফাইনাল খেলায় ভেড়ামারা থানা পুরুষ টিম ৬৮-২৬ পয়েন্টে সদর থানা পুরুষ টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে। এবং কুমারখালী থানা পুরুষ টিম ৩৫-৩৩ পয়েন্টে মিরপুর থানা পুরুষ টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে।
অপরদিকে, কুষ্টিয়া সদর থানা নারী টিম ৪৯-২৮ পয়েন্টে মিরপুর থানা নারী টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে। এবং কুমারখালী থানা নারী টিম ৪৬-১৩ পয়েন্টে এবং ভেড়ামারা থানা নারী টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে।
এসময় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ অংশগ্রহনকারী দলের কর্মকর্তা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আগামীকাল (২৫/৯/২৬ইং রোজ শুক্রবার) বিকাল ৩:০০ ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক


