বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গারো পাহাড়ের পাদদেশে ‘ইত্যাদি’, বিটিভিতে প্রচার আজ

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের নানা অজানা গৌরবগাথা দর্শকদের সামনে তুলে ধরতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠানটির পর্ব ধারণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় এবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র এবারের পর্ব।

এ পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীত। এতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। গানটির সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা নৃত্য পরিবেশন করেছেন।

নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের পর্বে থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম সুঝৌ শহরের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।

এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপ। সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ।

নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার, সাবরিনা নিসাসহ অনেকে।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আজ (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জামালপুরের গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’র এবারের পর্ব।

পড়ুন : শুক্রবার শিল্পকলায় “দুই পাখি ও নন্দিনী”র উদ্বোধনী মঞ্চায়ন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন