বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পিরোজপুর পৌরসভার পানি ও খাল সমস্যা সমাধানের আশ্বাস জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডির

পিরোজপুর পৌরসভার দীর্ঘদিনের পানি সংকট ও খাল সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সোলার স্ট্রিট লাইট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাজী রওনাকুল ইসলাম টিপু।

তিনি বলেন, পৌরবাসীকে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন তদারকির অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতাধীন বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।

কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, পিরোজপুর পৌরসভায় ১১৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের একটি প্রকল্প অনুমোদন পেলেও তা যথাযথভাবে সম্পন্ন হয়নি। প্রকল্পটি পুনরায় চালু করে সোলার লাইটের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের আমানতের অর্থ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অপচয় সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

পিরোজপুর পৌরসভার খালগুলো পর্যায়ক্রমে খননের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পিরোজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত বলেশ্বর নদ খননের বিষয়েও পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর জেলার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল বণিক, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পড়ুন : সরকারি ভাড়ার হিসাব একদিকে, পরিবহনে চলছে অন্য হিসাব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন