বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে করিমন চালক নিহত

কুষ্টিয়ার খোকসায় দ্রুতগতির ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মুন্না (১৯) নামে এক করিমন (স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান) চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার বিলজানি বাজার এলাকায় (কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে) এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে মোতালেবের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৯টার দিকে করিমন চালক মুন্না তার যানবাহনটি নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া অভিমুখী একটি ড্রাম ট্রাকের সাথে করিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই করিমন চালক মুন্না নিহত হন।

খোকসা থানার ওসি মোশারফ হোসেন জানান, আজ সকালে বিলজানি বাজার এলাকায় ড্রাম ট্রাকের সাথে করিমনের মুখোমুখি সংঘর্ষে করিমন চালক মুন্না নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যানটি উদ্ধার এবং ঘাতক ড্রাম ট্রাকটি (কুষ্টিয়া ট-১১-২১৩৯) আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

পড়ুন : একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন