এসটিএসজিএসসি স্কুলের কারাতে বেল্ট, সনদ ও এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের সেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে শিক্ষার্থীদের গত জুন সেশনের কারাতে কিউ পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বেল্ট, সনদ ও এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল সিস্টার রিক্তা খ্রীস্টিনা গমেজ, আর. এন. ডি. এম. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদ প্রদান করেন।

এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স ধারী কোচ ও বাংলাদেশ কারাতে টিচার্স ( কোচেস) অ্যাসোসিয়েশনের সভাপতি শিহান এ বি রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল সিস্টার রুমা খ্রীস্টিনা কস্তা, আর এন ডি এম, স্কুলের কাউন্সিলর সিস্টার সংগীতা গ্লোরিয়া গমেজ, সহকারী শিক্ষিকা পুষন বার্থা রোজারিও, কারাতে কো-অর্ডিনেটর সিস্টার চন্দনা ফিলোমিনা গমেজ, বিকেএফকেএস সহকারী কোচ সেনসী ওবায়দুল হক সাগর, সেনসী তারিফাহ্ বিনতে রনি, সেনপাই কোয়েল বনিক, সেনপাই সাঈদা রুবায়েত জেনিফা, মিসকাত জাহান, অংকিতা চৌধুরী দিঘী।

জুন সেশনের কারাতে পরীক্ষায় এ প্লাস প্রাপ্তরা হলেন, ১০ম সাউথ এশিয়ান গোল্ড মেডেলিস্ট মানহা নুর, সাউথ এশিয়ান গোল্ড মেডেলিস্ট সৌরশ্রী দাশগুপ্ত, দিয়া বড়ুয়া, অতশী বড়ুয়া, তৃষ্টি দে, সনযুক্তা দাশ, রুদ্রাক্সি দাশ ও স্নিগ্ধা সেন।

পড়ুন : রাজশাহী অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫৯২ জন, মৃত্যু ১৬ জন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন