মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি এবং অপরাধীদের গ্রেপ্তারে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে সৈয়দপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ০৩টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গতকাল সোমবার রাতে পরিচালিত এই সফল অভিযানে মোটরসাইকেল চুরির মূল হোতা সাব্বির হোসেন এবং চোরাই মোটরসাইকেল ক্রয়ের অপরাধে মোঃ ফরহাদ হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোটরসাইকেল চুরির চক্রের মূল হোতা চিরিরবন্দর এলাকার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার অধিবাসী ও চোরাই মোটরসাইকেল ক্রেতা ফরহাদ হোসেনের হেফাজত থেকে চুরি হওয়া ০৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ফরহাদকেও গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজা জানান, এলাকাকে চুরি, ছিনতাই ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে থানা পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ পিছপা হবে না। উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে
সৈয়দপুর থানা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ওসির সুদৃঢ় নেতৃত্বে পরিচালিত এই অভিযানের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী।
পড়ুন : দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
সা/


