চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। তবে দুজনের মধ্যে মৃত নারীর ডেঙ্গু পজেটিভ ছিল বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে মৃত শিশুর ডেঙ্গু পরীক্ষা করা না থাকলেও ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ ছিল বলে জানায় চিকিৎসকরা। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন ও আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান জানান, নিহত নারী ফেরদৌসী মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু পজেটিভ ছিল। অন্যদিকে, শিশু মহব্বত গত রাতে ভর্তি হয়েছিল। তীব্র জ্বর ও শরীর ব্যথা এবং ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ থাকলেও তার ডেঙ্গু পরীক্ষা করে পজেটিভ না থাকায় তা নিশ্চিত ছিল না।
পড়ুন : এলপি গ্যাসের বাজারে চরম অস্থিরতা, সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন
সা/


