বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, শীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বিলুপ্ত হওয়া এই আহ্বায়ক কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার

অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপির যুগ্ম আহবায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য হাফিজুর রহমান শুভ্রকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন