নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়। সহকর্মী ও ভক্তরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
পড়ুন: প্রস্তাবিত ‘তথ্য কমপ্লেক্স’-এ যথাযথ চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থার আহ্বান
সা/


