সিরাজগঞ্জে গমের ভূষির কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় গোখাদ্য গমের ভূষি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার হোসেনপুর এলাকায় মেসার্স খন্দকার ট্রেডার্স নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

অভিযানকালে কারখানাটির ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ ও বিএসটিআইয়ের প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন, গমের ভূষি ক্রয়-বিক্রয়ের রসিদ, পণ্যের ওজন ও বিক্রয়মূল্যসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। এ ছাড়া পণ্যে ভেজাল বা অপদ্রব্য মেশানো হচ্ছে কি না, পচা কিংবা ছত্রাকযুক্ত পণ্য বিক্রি হচ্ছে কি না এবং পণ্যের মান ও পরিমাণ যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গোখাদ্য গমের ভূষি উৎপাদন ও বাজারজাতকরণ এবং মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ আব্দুল মালেক খন্দকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআইয়ের বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।

এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন