ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। রোববার ভোরে উপজেলার আমতলী নামক স্থানে অভিযান চালিয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব চোরাচালান পণ্য আটক করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি কাভার্ড ভ্যান সিলেট হতে ঢাকা যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশীর জন্য থামানো হয়। কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১৩ হাজার ৩৫১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী উদ্ধার করা হয়। যার মূল্য ৬০ লাখ টাকার বেশি। এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন:ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন