কুষ্টিয়ায় অটিজম সচেতনতা বিষয়ে অভিভাবক ও সুধী সমাবেশ

কুষ্টিয়ায় অটিজম সচেতনতা বিষয়ক এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনের এ সমাবেশের আয়োজক জেলা অটিজম স্কুল অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।

অনুষ্ঠানে বক্তারা অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা, পরিচর্যা, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের প্রতি পরিবারের পাশাপাশি সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ সমাবেশে সিভিল সার্জন ডা. মোঃ শেখ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অটিজম স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদক, অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন: ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন