বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মঈন-কাব্য

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।

নির্বাচনে সহসভাপতি পদে নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সামিয়া সোয়া, সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুজ্জামান সৈকত, অর্থ ও দপ্তর সম্পাদক পদে রাসেল রানা এবং সদস্য পদে এহছানুল ইসলাম ও কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঙলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আমানুর রহমান রনিসহ প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে এসএম মঈনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক সকালের সময়ের রিপোর্টার মেহেদী হাসান তাওহীদ ও দৈনিক এশিয়া পোস্টের প্রতিনিধি শিহাব আল নাছিম।

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. জাহিদ হাসান, আশিকুর রহমান রাকিব ও নাহিদ হাসান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জিসান আহমেদ কাব্য ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কাজী আল তাজরীমিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রতিদিনের সংবাদের সামিয়া সোয়া বিনা প্রতিদ্ব’ন্দ্বিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে শান্তা আক্তার ও আক্তারুজ্জামান সৈকত এবং অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. তানভীর ও রাসেল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে কামরুল হাসান রুমন, আরিফুল হাসান ও মো. এরফানুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজ্ঞাপন

পড়ুন : এক যুগ পেরিয়ে ১৩তম বছরে জবি প্রেসক্লাব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন