ঠাকুরগাঁওয়ে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির মতবিনিময় সভা

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জেলার ক্রীড়াঙ্গনকে নতুন গতিতে ফিরিয়ে আনা, নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজন এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল হক, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নূর-এ-শাহাদৎ স্বজন, সদস্য মির্জা ফয়সল আমিন, শরিফুল ইসলাম শরিফ, লুৎফর রহমান মিঠু, সাকেরুল্লাহসহ
সহ ক্রীড়া সংস্থা কমিটির নব-নির্বাচিত সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। তবে সঠিক পৃষ্ঠপোষকতা এবং নিয়মিত চর্চার অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাচ্ছে। নব-নির্বাচিত এই কমিটির হাত ধরে জেলার ফুটবল, ক্রিকেট, দাবা, টেবিল টেনিসসহ সকল ধরণের খেলাধুলায় নতুন প্রাণসঞ্চার হবে বলে ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নূর-এ-শাহাদৎ স্বজন তাঁর বক্তব্যে বলেন, “ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনকে একটি আধুনিক ও গতিশীল রূপ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা কেবল নির্দিষ্ট কিছু খেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রতিটি উপজেলায় খেলাধুলার প্রসার ঘটাবো। ক্রীড়া অবকাঠামোগত উন্নয়ন ও খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য আমরা সমন্বিতভাবে কাজ করব।”

সভায় ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়া সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির এই অগ্রযাত্রায় সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. নূর-এ-শাহাদৎ স্বজন সহ ৩১টি পদের পুরো কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নতুন এই কমিটির হাত ধরে জেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবার মুখরিত হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন