নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করলেন সালমান খান

ভক্তদের সাথে সরাসরি কানেক্ট করার নতুন এক মাধ্যম হিসেবে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিইং সালমান খান’ নামের এই চ্যানেলের মাধ্যমে তিনি অভিনয়, ব্যক্তিত্ব, বডি ল্যাঙ্গুয়েজ এবং তার আইকনিক স্টাইল শেখাচ্ছেন বেশ মজার ছলে। শুক্রবার (৯ অক্টোবর) নিজস্ব এই ডিজিটাল যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি, যার বিস্তারিত তথ্য শনিবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

বিজ্ঞাপন

চ্যানেলটিতে আপলোড করা প্রথম ভিডিওতেই অভিনেতা সালমানকে ডাবল রোলে দেখা গেছে—একটি চরিত্রে তিনি অভিনয়ের শিক্ষক এবং অন্যটিতে শিক্ষার্থী। ভিডিওর শিক্ষক চরিত্রটি শিক্ষার্থী চরিত্রকে সালমানের নিজস্ব কথা বলার ধরণ, অঙ্গভঙ্গি ও বডি ল্যাঙ্গুয়েজ রপ্ত করার উপায় বাতলে দেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলটির লিংক শেয়ার করে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে সালমান লেখেন, “শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।” চ্যানেল চালুর অল্প সময়ের মধ্যেই দারুণ সাড়া মিলেছে; ইতোমধ্যে এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছে গেছে।

চলচ্চিত্র বা টিভির পর্দা ছাড়াও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, শুটিংয়ের ইনসাইড স্টোরি ও নানা মুহূর্ত ভক্তদের সামনে তুলে ধরতে ইদানীং ইউটিউবকে বেছে নিচ্ছেন বলিউডের অনেক তারকাই। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও আগে থেকেই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।

একইভাবে ইউটিউবে দারুণ সাফল্য পেয়েছেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। নিজের রাঁধুনি দিলীপকে সাথে নিয়ে তারকাদের বাড়ি বাড়ি গিয়ে রান্না ও আড্ডার ভ্লগ বানিয়ে তিনি বাজিমাত করেছেন। ২০২৪ সালে শুরু হওয়া ফারাহর চ্যানেলের সাবস্ক্রাইবার এখন ৩২ লাখের বেশি। আবার পরিবারকে ঘিরে ভ্লগ বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অর্চনা পুরান সিং। স্বামী পরমিত শেঠি ও দুই ছেলেকে নিয়ে বানানো তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, এমনকি তার দুই ছেলেও এখন আলাদা চ্যানেল খুলে সফল হচ্ছেন।

কাজের ক্ষেত্রে বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন সালমান খান। পাশাপাশি চলচ্চিত্রেও তিনি বেশ সক্রিয়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে দেখা যাবে তাকে। যদিও চলতি বছরের মার্চে মুক্তির কথা থাকা সত্ত্বেও দু-দফায় পিছিয়ে যাওয়া সিনেমাটির নতুন কোনো মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

পড়ুন : বিক্ষোভে আটক ইমরান খান, মুক্তির পরও ভোগান্তিতে অভিনেতা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন