নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রবিবার (১১ অক্টোবর) রাতে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এসআই হারুন, এসআই মফিজুল ও এএসআই মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল আজ রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, শিশুটির পরিচয় গোপন রাখা, তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
পড়ুন : রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি


