সৈয়দপুর থানার ওসি রেজা ভিমরুলের কামড়ে অসুস্থ: সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ভিমরুলের কামড়ে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে সৈয়দপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) সাইফুল্লাহ জানান, থানার সরকারি বাসভবনের পাশে জমে থাকা একটি ভিমরুলের বাসা থেকে হঠাৎ তাকে প্রায় ১৫ থেকে ২০টি ভিমরুল কামড় দেয়। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরবর্তীতে তাকে আরও উন্নত পর্যবেক্ষণের জন্য ব্যক্তিগতভাবে একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন করা হয়। বর্তমানে চিকিৎসকের নিবিড় পরামর্শ ও তত্ত্বাবধানে তিনি থানার চত্বরে অবস্থিত সরকারি কোয়ার্টারেই চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন।
ওসি রেজাউল করিম রেজার দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য থানার পরিবারের পক্ষ থেকে এবং শুভানুধ্যায়ীদের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করেছেন সেকেন্ড অফিসার সাইফুল্লাহ। একই সাথে স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণও একজন সৎ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফেরার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করছেন।
পড়ুন:আন্দোলনের ২১তম দিনে তালা ভেঙে উপাচার্যের প্রবেশ
ইমি/


