“ শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ^জয়” এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সারাদেশের ন্যায় রাজশাহীর ৯টি উপজেলায় দিবসটি উদযাপন হয়েছে।
সোমবার সকালে একইভাবে জেলার চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় আয়োজন করে শিশু ও কন্যা দিবস। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন। ওই সময় উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, অতিরিক্ত কৃষি অফিসার মুতমাঈন জাওয়াত, সমাজসেবা অফিসার রাশেদুজ্জামান, আইসিটি অফিসার মাহফুজ আরিফিন, চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেলহক, সম্পাদক মৌসুমী দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, শিশু ও কন্যা দিবসকে একটি কক্ষে সীমাবদ্ধ না করে বাহিরের আলোতে ছড়িয়ে দিতে হবে। কন্যাদের বোঝা মনে করা যাবে না। যুগের সাথে তাল মিলিয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর উক্তি দিয়ে বলেন, কন্যার একটি পরিবার আশীর্বাদ। কিন্ত অনেক পরিবার কন্যাকে অভিশাপ মনে করেন। এখনো দেশের বিভিন্ন অঞ্চলে কন্যাদের উপর অত্যাচার ও ঝুলম করছে। সরকার নারী ও শিশু নির্যাতন দমনে কঠর আইন বাস্তবায়ন করেছেন। আগামীতে কন্যাদের অধিকার থেকে বঞ্চিত না করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার আহবান জানান তিনি।
পড়ুন : আইএমএফের সাথে জটিলতা সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী
সা/


