বিএনপি গত ১৭ বছরে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারে নাই: নাহিদ ইসলাম

বিএনপি গত ১৭ বছরে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারে নাই,যদি এদেশের ছাত্রজনতা রাজপথে না নেমে আসতো তাহলে এদেশে বিএনপি কোনদিন ক্ষমতায় আসতে পারত না।আর তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারত না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন,আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে। চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে
নির্বাচনের পর বিএনপি সরকার আবারও বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করছে তারা। বিদেশে আওয়ামী লীগ আর দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে মানুষ অধিকার ফিরে পাচ্ছে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে।

সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করলে মানুষ ভেবেছিল, তারা জনগণের সরকার হবে। কিন্তু নিয়োগ ও সারের ডিলার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয় পরিচয় ও আত্মীয়তার প্রাধান্য দেখা যাচ্ছে। যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে এমপিদের ছেলে ও আত্মীয়দের গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদ জানানো হয়। এতে নাহিদ ইসলাম, সারজিস আলমসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন