টাঙ্গাইলে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলে কুরতুবী আন্ত:শাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইল শহরের সাবালিয়া কুরতুবী তাহফীযুল কুরআন মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীরা বিভিন্ন ভাগে প্রতিযোগিতা করে ২৭ জন চূড়ান্তপর্বে উত্তীর্ণ হন। তারা দুপুরের পর চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন। সেখান থেকে মোট ১৫ জন মেধাতালিকায় উত্তীর্ণ হন। পরে তাদের পুরস্কৃত করা হয়। এর আগে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কুরতুবী মাদরাসার ১৯ টি শাখা থেকে বাছাই করা ১৩২ জন প্রতিযোগী এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুরতুবী মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল সদর ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মুফতি রাশেদুল ইসলাম।

কুরতুবী মাদরাসার সদস্য সচিব রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কুরতুবী মাদরাসার পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের প্রভাষক ড.আব্দুল জলিল, জহুরুল ইসলাম, অরণ্য ইমতিয়াজ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কুরতুবী হিফয বিভাগীয় প্রধান ইমাম উদ্দিন, প্রি-ক্যাডেট বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ ও আলিম বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল হক।

অংশগ্রহণ শিক্ষার্থীরা বলেন, কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে খুবই ভালো লেগেছে। আমরা আরো বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে।

কুরতুবী মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, আর্ন্তজাতিক মানের হাফেজ তৈরি করার জন্য আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিভার বিকাশ ঘটিয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

প্রতিযোগিতায় কুরতুবী মাদরাসার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন