এবার বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে : ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসমম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এবার বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের একটি বড় অবদান আছে। এটা আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। বিএনপির সবাই বিশ্বাস করে।

তিনি আরও বলেন, আমি ৪৩ হাজার ভোটে জিতেছি, তার মধ্যে ২০ হাজার ছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের ভোট। আমি বলেছিলাম হিন্দুদের ভোট নিয়েই ছাড়বো- ইনশাল্লাহ আমরা সেটা নিয়েছি। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারি নাই, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি। আপনারা এবার আসছেন, আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা গত ৭ মাসে আপনাদের জন্য যা করেছি, ১৫ বছরেও তার করতে পারেনি। আমরা দৃষ্টান্ত স্থাপন করবো, একটা সরকার প্রধান পুজামণ্ডপে ঘুড়ে বেড়াবেন।

তিনি বলেন, শারদীয় দুর্গা পূজাকে ঘিরে কেউ যেনো কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ আল মাহমুদ এভিনিউয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমরা পূজা নিয়ে অস্থির আছি এ জন্যই এখন কেউ কাউকে মানতে চায় না। আমরা স্কুলে ঢোকার পরে যে কবির কবিতা পড়েছি, সেই কবির চেহারায় কালি দিচ্ছে-তাদের দেখে শিক্ষিতই মনে হয়। আমাদের সবারই মনে আছে, “আমাদের ছোটনদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা পড়েছি। ওরা বলছে তিনি নাকি স্বাধীনতা বিরোধী, আরে রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা গেছে-তিনি নাকি স্বাধীনতা বিরোধী। এ ধরণের মনোবৃত্তি মানুষের সৃষ্টি হয়েছে। এদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা উচিৎ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন