ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার মানবিক উদ্যোগ: ঢাকায় অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে কোনো মানুষ যেন জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন—এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে রাজধানী ঢাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়ার Five Zero Vision-এর ‘Zero Death Without Treatment’ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়ার Human Equity Civilization বা মানবিক সাম্যভিত্তিক সভ্যতার দর্শন মানুষের জীবন রক্ষা, মানবিক মর্যাদা নিশ্চিত করা এবং সমাজের প্রতিটি মানুষের জন্য ন্যায্য সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে। এই দর্শনের আলোকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগটি এমন একটি সমাজ গঠনের প্রত্যয়কে ধারণ করে, যেখানে আর্থিক সীমাবদ্ধতা কিংবা প্রয়োজনীয় সহায়তার অভাবে কোনো মানুষ যেন জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

মানবকল্যাণ, জীবন রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বিগত ১৪ বছর ধরে দেশ-বিদেশে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশন কয়েক বছর ধরে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল অঞ্চলে অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছে। স্থানীয় পর্যায়ে এই কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা এবং রাজধানী ঢাকায় অনুরূপ সেবা চালুর জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবার ঢাকায় এই উদ্যোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর ব্যস্ত নগরজীবনে জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যয় বহনে অক্ষমতা কিংবা প্রয়োজনের সময় পরিবহন না পাওয়ার কারণে অনেক পরিবারকে চরম সংকটের মুখোমুখি হতে হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য এমন পরিস্থিতি জীবন রক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই বাস্তবতায় জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কমানো এবং সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়ার Five Zero Vision-এর ‘Zero Death Without Treatment’ ধারণাটি চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু প্রতিরোধের একটি মানবিক অঙ্গীকারকে তুলে ধরে। তাঁর Human Equity Civilization দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ মানুষের জীবন ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি মানবকল্যাণে সম্মিলিত দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্য ধারণ করে। এ উদ্যোগের মাধ্যমে জরুরি চিকিৎসার প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জীবনরক্ষাকারী সেবাকে আরও সহজলভ্য করার প্রত্যাশা করা হচ্ছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, তাদের মানবকল্যাণমূলক কার্যক্রমগুলো প্রতিষ্ঠাতা পরিবারের নিজস্ব আর্থিক অবদান ও আন্তরিক প্রচেষ্টায় পরিচালিত হয়ে আসছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য বাণিজ্যিক মুনাফা অর্জন নয়; বরং মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো, জরুরি প্রয়োজনে সহায়তা করা এবং জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখা।

রাজধানীতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর মাধ্যমে অসহায় রোগী ও তাঁদের পরিবারের জন্য জরুরি সময়ে সহায়তার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে ফাউন্ডেশন। একই সঙ্গে এই উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষকে জীবনরক্ষাকারী সামাজিক কার্যক্রমে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের এই উদ্যোগ কেবল একটি সেবামূলক কার্যক্রম নয়; এটি এমন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতিফলন, যেখানে মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে আর্থিক সামর্থ্য বাধা হয়ে দাঁড়াবে না। ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়ার Human Equity Civilization-এর দর্শন এবং Five Zero Vision-এর অঙ্গীকারকে ধারণ করে ফাউন্ডেশন এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা করে, যেখানে জরুরি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজলভ্য হবে এবং চিকিৎসার অভাব কিংবা প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কারণে কোনো পরিবারকে প্রিয়জন হারানোর বেদনার মুখোমুখি হতে হবে না।

পড়ুন:গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা জরুরি: পানিসম্পদমন্ত্রী এ্যানি

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন