সুস্থ শরীর, সুন্দর মন, পরিস্কার রাখি ক্রীড়াঙ্গন এ শ্লোগানকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে রোববার সকালে সার্কিট হাউজ মাঠে খেলোয়ারদের নিয়ে পরিষ্কার অভিযান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইফুর রহমান।
প্রধান অতিথি বলেন, যারা খেলোয়াড় তাদের আলাদা বিশেষ বৈশিষ্ট্য থাকে। তাই নিজেদের খেলার মাঠ পরিস্কার প্রচ্ছন্নতা করে সুন্দর ঝকঝকে মাঠ প্রস্তুত করে রাখতে হবে। খেলার মাঠ পরিস্কার থাকলে খেলতেও মন ভালো লাগে।
জেলা প্রশাসক সাইফুর রহমান নিজের খেলার মাঠ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার আহ্বান জানান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিশিষ্ট ক্রীড়াবি একে এম মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজসহ নবীন প্রবীন ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।
পড়ুন:রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত
ইমি/


