বিষ দেয়া মাছসহ দুই জেলেকে আটকের পর শুধু জরিমানা

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে মাছ নৌকা সহ দুই জেলেক আটক করে স্থানীয়রা। এসময় তাদের নৌকা থেকে নিষিদ্ধ খাল পাটা জাল উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সুন্দরবনের চাঁদপাই ও করমজল স্টেশনের দুটি দল।

রবিবার(১৮ অক্টোবর) দুপুরে সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা নদীতে মাছ রেখে বরফ ক্রয়ের সময় স্থানীয়রা একটি নৌকায় থাকা মাছ সহ দুই জেলেকে পাকড়াও করে। এর পর খবর পেয়ে সেখানে উপস্থিত হন পূর্ব বনবিভাগের চাদপাই ও কমরজল স্টেশন কর্মকর্তার। তবে বিষ শনাক্তের প্রযুক্তি না থাকায় মাছগুলো বিষ দিয়ে মারা হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি বন বিভাগ। এ সময় নৌকাটিতে তল্লাশি করে নিষিদ্ধ জাল ও মাছ দেখতে পান। পরে সুন্দরবনে নিষিদ্ধ জাল ব্যাবহারের অভিযোগে দুই জেলের বিরুদ্ধে সিওআর মামলা দায়ের করে জরিমানা করা হয় ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়

পূর্ব সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, স্থানীয়রা মাছসহ জেলেদের ধরে তাদের খবরদেন। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি নৌকা, বিভিন্ন জাতের প্রায় আড়াইমন মাছ ও নিষিদ্ধ খাল পাটা জাল জব্দ করেন। পরে দুই জেলের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়। মামলায় তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এ বন কর্মকর্তা। তবে কীটনাশক পরিক্ষার কোন মেশিন বা যন্ত্র না থাকায় মাছে কীটনাশক রয়েছে কীনা সেটি নিশ্চিত হতে পারেনি বন বিভাগ।

আটক দুই জেলে হলেন, বাসুদেব মন্ডল(৫৫) ও স্বপন মন্ডল (৫০)। তারা খুলনার দাকোপ উপজেলার খেজুরিয়া এলাকার বাসিন্ধা।

বিজ্ঞাপন

পড়ুন : বড়লেখায় রাস্তা সংকুচিত করার প্রতিবাদে হামলার চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন