ঢাকার দোহার উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার জয়পাড়া কলেজের অডিটোরিয়াম রুমে দোহারের সামাজিক সংগঠন স্যামস-৯২ এর আয়োজনে এ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হয়। এ সময় ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৮৫ জন শিক্ষারর্থীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
সামাজিক সংগঠন স্যামস-৯২ এর সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্য তিনি বলেন, পরিশ্রম ছাড়া কখনো জীবনে সফল হওয়া যায় না। সফল হতে হলে জীবনের প্রত্যেকটা সময় দিনকে কাজে লাগাতে হবে। তেমনি তোমাদের আগামিতে ২টি বছর সময়কে কাজে লাগাতে হবে। যে যেই লক্ষ্যে পৌঁছাতে চাও সেই লক্ষ্যে অনুযায়ী তোমাদের এগিয়ে যেতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল করিম বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মুহাম্মদ নজরুল ইসলাম, ডা.আব্দুর রহমান পাখি, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, দোহার থানার তদন্ত অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউনুস আলী খান, সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভ্ূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হায়দার আলী হিরু, রফিক কবিরাজ সহ স্যামস-৯২ এর সকল সদস্যবৃন্দ।
পড়ুন : বিষ দেয়া মাছসহ দুই জেলেকে আটকের পর শুধু জরিমানা


