পাবনায় ৮ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক চাকুরিচ্যুত পুলিশ সদস্যকে আটক

পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাট স্পীড বোট ঘাট থেকে ৮ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক চাকুরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার দিকে কাজিহাট ঘাট থেকে তাঁকে আটক করে আমিনপুর থানা পুলিশ ।এ সময় তার কাছ থেকে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।

আটক চাকুরিচ্যুত পুলিশ সদস্য সোহেল রানা শিহাব সে আমিনপুর থানা এলাকার ত্রিমোহনী গ্রামের আবু বক্কারের ছেলে।জানা যায় পুলিশে কর্মরত অবস্থায় ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে চাকুরিচ্যুত করা হয়।

আটক সোহেল রানা সিহাব তার মাদক ব্যবসার কথা নিজে স্বীকার করেন এবং আমিনপুর থানা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম প্রকাশ করেন।তিনি বলেন আমিতো ছোট চালান নিয়ে আসি এ এলাকার অনেক বড় ব্যবসায়ী আছেন তারা রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় ৪০/৫০ লক্ষ টাকার চালান নিয়ে এসেও ব্যবসা করছে।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাজীরহাট স্পিডবোট ঘাটে অভিযান চালিয়ে সোহেল রানা শিহাবকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক আসামির জবানবন্দীতে অনেক তথ্যই পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতে কাজ শুরু হয়েছে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ সময় ওসি আরও বলেন,মাদক ব্যবসায়ী যে দলের পরিচয় ধারিই হোক না কেন সকলকেই গ্রেপ্তার করা হবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন