গাইবান্ধায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
শনিবার(২৪ অক্টোবর)সকালে গাইবান্ধা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
এ সময় গাইবান্ধা সাদুল্লাপুর রোডে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিট সড়ক প্রদক্ষিণ শেষে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)মহাপরিচালক (সচিব)মো: আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো: মনিরুজ্জামান।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান
পড়ুন:শিশুসাহিত্য উৎসব: ‘পাখপাখালির ছড়া’ বইয়ের জন্য পুরস্কৃত পলাশ
ইমি/


