গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহীন-ওয়ালিদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। জেলার সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুজ্জামান সরকার শাহীন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ওয়ালিদ শাকিল।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে নতুন কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে ১১৫ জনের নামের তালিকা প্রকাশ করেন।
​জানা গেছে, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইমাম হাসান আলাল। এছাড়া কমিটিতে ৫৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ৫৭ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনিযুক্ত সদস্য সচিব ওয়ালিদ শাকিল জানান, চলতি বছরের মে মাসে জেলা ছাত্রদলের সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই সাতজনের সঙ্গে আরও ১০৮ জনকে যুক্ত করে এবার ১১৫ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। সংগঠনের স্বার্থে ভবিষ্যতে এই কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
​
এদিকে, জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে একটি পৌরসভা ও পাঁচটি উপজেলায় নতুন শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২০ অক্টোবর জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলাল ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের স্বাক্ষরে এসব শাখা কমিটি অনুমোদিত হয়।

অনুমোদিত শাখাগুলো হলো গাইবান্ধা সদর উপজেলা ছাত্রদল,​সাদুল্লাপুর উপজেলা ছাত্রদল,​গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদল,​সাঘাটা উপজেলা ছাত্রদল,​ফুলছড়ি উপজেলা ছাত্রদল,​গোবিন্দগঞ্জ পৌর ছাত্রদল।

​সংগঠন সূত্রে জানা গেছে, অনুমোদিত শাখা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে স্ব স্ব ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি, আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি শাখায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন