জয়পুরহাটে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে বস্তুটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানায়, লাল কস্টেপ দিয়ে পেঁচানো ঢেলের মতো বস্তুটি দেখতে ককটেলের মতো। দুপুর পৌনে ১২টার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে দায়িত্বরত আরএনবি সদস্যদের কাছ থেকে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার বলেন, বস্তুটির ভেতরে কী আছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন