মুক্তিযোদ্ধা পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

​পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধার তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়। ​

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।

​মানববন্ধনে বক্তব্য দেন,​সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা,​সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন,​বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন,​বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম তোতা সহ অন্যরা।

এ সময় ​বক্তারা বলেন, দেশের একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

​এর আগে, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতির সময় বাধা দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ লাইন্সে রাষ্ট্রীয় সম্মান ও গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তার দাফন সম্পন্ন হয়। এ নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে দীপশিখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন