রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে নিহত ওই দুই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ‘চাঁদনি ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তা পার হতে থাকা দুই নারীকে চাপা দেয়। এতে আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পড়ুন : দ্বিতীয় দফায় প্রায় সাড়ে ৫ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
সা/
বিজ্ঞাপন


