কর্ণফুলী গার্ডেন সিটির অভিযোগে ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রশাসন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব (বিকল্প কর্মকর্তা) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত চিঠিটি সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের ওই চিঠিতে উল্লেখ করা হয়, কর্ণফুলী গার্ডেন সিটি অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সাইফুল ইসলাম সজীবের দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অভিযোগের আওতায় থাকা কর্মকর্তা-কর্মচারীরা হলেন—সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মো. নবীকুল ইসলাম, অফিস সহায়ক সেলিম, সহকারী পরিদর্শক ইলিয়াস সিকদার, অফিস সহকারী বাদল, অফিস সহায়ক সাহাবুল, পরিদর্শক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক তোফায়েল এবং সমবায় অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান আলী, সহকারী পরিদর্শক সাখাওয়াত হোসেন ও মো. মনির হোসেন।

চিঠির তালিকায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে শাহজাহান আলী, সাখাওয়াত হোসেন ও মো. মনির হোসেন ইতোমধ্যে চাকরিচ্যুত হয়েছেন।

এদিকে, বিষয়টি অবগতির জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

তবে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তাঁদের বিরুদ্ধে সম্ভাব্য বিভাগীয় ব্যবস্থা।

পড়ুন : রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন